আজ- বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে আরএমপি ডিবি

by Prokash Kal
২০৯ views

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মহানগরীর মতিহার থানার চর সাতবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন নগরীর মতিহার থানা সাতবাড়িয়া এলাকার বাসিন্দা। মো: পিয়ারুল (২৭), মো: রতন আলী (২৫), মো: সোহেল (২৭), মোহাম্মদ আলী (৩১), মো: রবিউল ইসলাম (৩৭) ও মো: সুমন (৩৪)।

জানা যায়, শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১.৩০ মিনিটে আরএমপি ডিবি’র এসআই মো: তৌহিদুল ইসলাম ও তাঁর টিম মহানগরীতে রাত্রিকালীন ডিউটি অবস্থায় জানতে পারে মতিহার থানার চর সাতবাড়িয়া এলাকায় কয়েকজন জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।

পরবর্তিতে ডিবি পুলিশের ঐ টিম রাত পৌনে ২ টায় অভিযান করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় জুয়া আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: