আজ- শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর সিটিহাটে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‍্যাব

by Prokash Kal
২৭০ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর সিটিহাট কুরবানির হাট থেকে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। বুধবার (৪ জুন) দুপুর ৩টায় রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন সিটিহাট গরু-ছাগলের হাট এলাকায় অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ সুমনের ছেলে মোঃ সামিনুর হাসান শিহাব (১৬) এবং মোঃ মাইনুল ইসলামের ছেলে মোঃ মন্দন ইসলাম (২৬)। উভয়ের বাড়ি রাজশাহীর বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ এলাকায়।

আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‍্যাব।

র‍্যাব জানায়, আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ পশুর হাট ‘সিটিহাট’-এ নিরাপত্তা জোরদার করা হয়েছে। হাটে স্থাপন করা হয়েছে কন্ট্রোল রুম ও মেডিকেল সহায়তা কেন্দ্র। এ কেন্দ্র থেকে হাটের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে চলছে মনিটরিং এবং গোয়েন্দা নজরদারি।

সম্প্রতি হাটে মোবাইল ও নগদ টাকা চুরির একাধিক অভিযোগ আসে র‍্যাব কন্ট্রোল রুমে। তদন্তে নামে র‍্যাব এবং অভিযানে ধরা পড়ে ছিনতাইকারী চক্রের এই দুই সদস্য। তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য গ্রেফতারকৃতদের শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: