আজ- , ,

পুঠিয়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর পুঠিয়া উপজেলার কলাহাটি বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

রোববার (২০ জুলাই) দিনগতরাত ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আটককৃতরা হলেন, মোঃ মোরশেদ আলীর ছেলে মোঃ নয়ন আলী (২১) ও মোঃ মোস্তফা কামালের ছেলে মোঃ সুজন ইসলাম (২২), দু’জনেই পুঠিয়ার বানেশ্বর খুটিপাড়া গ্রামের বাসিন্দা।

তাদের কাছ থেকে ৬০০ গ্রাম গাঁজা, ২টি মোবাইল ও ৩টি সিম কার্ড উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, আটকরা সংঘবদ্ধ মাদকচক্রের সদস্য এবং দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। এ ঘটনায় পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
21 July 2025

পুঠিয়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

www.prokashkal.com |
/Prokashkal