আজ- মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে কারাদণ্ড ও জরিমানা প্রাপ্ত আসামী গ্রেফতার

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকা থেকে ৩ মাসের কারাদণ্ড ও ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী মো. রফিকুল ইসলাম রাজা (৪১) কে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

সোমবার (২৪ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কয়েরদাড়া বিলপাড়া এলাকার লালচাঁন স্টোরের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিকুল পরোয়ানার বিষয়টি স্বীকার করেন। পরে তাকে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: