আজ- বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে হত্যা মামলার ২ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর আত্রাইয়ে আব্দুর রহিম হত্যা মামলার দুই প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর থানাধীন মনপুড়া মোড় লতিফপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আরিফ হোসেন (৩০) ও তার পিতা মো. আব্দুল খালেক (৬৫), উভয়ের বাড়ি নওগাঁ জেলার আত্রাই উপজেলার দিঘিরপাড় গ্রামে।

র‌্যাব জানায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ২৪ নভেম্বর রাতে আব্দুর রহিমের বাড়িতে অনধিকার প্রবেশ করে আসামিরা দলবদ্ধভাবে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়। এ ঘটনায় আত্রাই থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আত্রাই থানায় হস্তান্তর করা হচ্ছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: