আজ- মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর  সহায়তা বিতরণ

by Prokash Kal
১৮৫ views

শাহান আলী, শাহজাদপুর প্রতিনিধি (সিরাজগঞ্জ):
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মানবিক সহায়তা হিসেবে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রবিবার (২২ মার্চ) দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা সামগ্রী বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী প্রফেসর ডা. এম এ মুহিত, এমপি।
এ সময় প্রতিমন্ত্রীর সহধর্মিণী ফাহমিদা মুহিতও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসফিকা হোসেন এবং শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম।
এছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক আমীর হোসেন সবুজ, পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কে এম রায়হান উদ্দিনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগ অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সহায়ক ভূমিকা

You may also like

Leave a Comment

শিরোনাম: