আজ- সোমবার, ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীর পবা থানা পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

by Prokash Kal
১৪ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে পবা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী জেলার দুর্গাপুর থানার গৌরিহার গ্রামের মো: রহেদ আলীর ছেলে মো: রায়হান আলী (৩১)।

রোববার( ৫ এপ্রিল) রাত আনুমানিক ১১ টায় পবা থানার চকপারিলা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রায়হানকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত