আজ- বুধবার, ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

যৌন হয়রানির অভিযোগে মাছরাঙ্গা টেলিভিশনের স্টাফ রিপোর্টার চাকরিচ্যুত

by Prokash Kal
৪১ views

নিজস্ব প্রতিবেদক:

একাধিক নারীকে যৌন হয়রানি ও নিপীড়নের অভিযোগে মাছরাঙ্গা টেলিভিশনের রাজশাহীস্থ স্টাফ রিপোর্টার গোলাম রাব্বানীকে চাকরিচ্যুত করা হয়েছে।

প্রতিষ্ঠানটির এইচআর বিভাগের কর্মকর্তা মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের প্রেক্ষিতে অভ্যন্তরীণ তদন্তে সত্যতা পাওয়ায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বর্তমানে তার সঙ্গে মাছরাঙ্গা টেলিভিশনের কোনো সম্পৃক্ততা নেই।

জানা গেছে, গোলাম রাব্বানী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যাডভাইজার ও খণ্ডকালীন শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করতেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও চাকরির প্রলোভন দেখিয়ে যৌন হয়রানি ও নিপীড়ন করতেন। এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা গত ৭ অক্টোবর আমানা গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে মাছরাঙ্গা টেলিভিশন কর্তৃপক্ষ নিজস্ব প্রক্রিয়ায় তদন্ত চালিয়ে অভিযোগের সত্যতা পেলে গত বুধবার তাকে চাকরি থেকে অপসারণ করে।

অন্যদিকে, একই অভিযোগে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও গত ২২ ফেব্রুয়ারি তাকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করেছে বলে জানা গেছে। তবে ভুক্তভোগীদের অভিযোগ, বিষয়টি যথাযথভাবে প্রকাশ না করে আড়াল করার চেষ্টা করা হচ্ছে এবং তদন্ত প্রক্রিয়ায় প্রভাব খাটানোর অভিযোগও উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগীরা দোষীদের বিরুদ্ধে যথাযথ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত