
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহীস্থ নওগাঁ জেলা কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।
শনিবার (১১ এপ্রিল) সকালে নগর ভবনের মিনি কনফারেন্স রুমে রাসিক প্রশাসককে নওগাঁ জেলা কল্যাণ সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন নেতৃবৃন্দ। সৌজন্য সাক্ষাৎকালে প্রশাসক মহোদয় সমিতির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন ও তাঁদের ধন্যবাদ জানান ।
সাক্ষাৎকালে নওগাঁ জেলা কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা ও ১৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, সমিতির সভাপতি মোঃ শওকত আকবর, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, নির্বাহী সদস্য ওহিদুল ইসলাম, মোঃ খায়রুজ্জামান, আব্দুল ওয়াহাব, শাহ আব্দুল খালেক, মুস্তাক আহমেদ, মোঃ মোয়াজ্জেম হোসেন, মোঃ কামরুজ্জামান, রুহুল আমিন, গোলাম মুক্তাদির প্রমুখ উপস্থিত ছিলেন।
