আজ- বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী মহানগরীতে নারী মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে গোয়েন্দা শাখা (ডিবি) এবং চন্দ্রিমা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গ্রামের মৃত আব্দুল মোমিনের মেয়ে ও এসারুল ইসলামের স্ত্রী মোসা: সারমিন খাতুন (৩৫) এবং চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম গ্রামের মো: শফিকুল ইসলামের ছেলে মো: রাজু (৩৮)।

মঙ্গলবার (১২ মে) দুপুরে কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকা থেকে সারমিনকে এবং রাত সাড়ে ১২ টার দিকে চন্দ্রিমা থানার মুশরইল বাচ্চুর মোড় এলাকা থেকে রাজুকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে সারমিনের কাছ থেকে মোট ৫ গ্রাম হেরোইন, ৭৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার ২শ টাকা জব্দ করা করা হয়েছে। এছাড়া রাজুর কাছ থেকে ৪৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি সারমিনের বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় ৪ টি মাদক মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: