নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় গাঁজা সেবনের দায়ে দুজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) শাহমখদুম থানা পুলিশের পরিচালিত মাদকবিরোধী অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তাঁদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, বোয়ালিয়া থানার শিরইল কলোনি এলাকার মৃত খালেকের ছেলে লিটন এবং শাহমখদুম থানার হরিয়ার ডাইং এলাকার ফুয়াদ আলীর ছেলে সাজিউল ইসলাম।
আরএমপি সূত্রে জানা যায়, অভিযানে ওই দুজনকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত লিটনকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন। অপরদিকে সাজিউল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) জানিয়েছে, মাদকসংক্রান্ত অপরাধ দমনে মাদকবিরোধী অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের
Tag:
