নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহীতে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. মাসুমকে (২৪) গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পবা থানা পুলিশ।
পুলিশ জানায়, বোয়ালিয়া থানার বালিয়াপুকুর বটতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাসুম রাজশাহী মহানগরীর পবা থানার বাগধানী উলাপুর এলাকার মো. ওহেদুল ইসলামের ছেলে।
পবা থানায় ২০১৩ সালে দায়ের করা একটি হত্যা মামলায় বিজ্ঞ আদালত মাসুমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। দণ্ডিত হওয়ার পর তিনি পলাতক ছিলেন।
পরে পবা থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
