মো: শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে ১৫ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কৃষি কর্মকর্তা নাহিদ হোসেনসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
কৃষি উৎপাদন বৃদ্ধি, সরিষা চাষে কৃষকদের উৎসাহিত করা এবং দেশের ভোজ্যতেলের চাহিদা পূরণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
