আজ- সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের

by Prokash Kal
১২ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ওয়ার্ড সচিব এসোসিয়েশনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জুন) রাত ৯টায় নগরীর একটি রেস্তোরাঁর কনফারেন্স কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

সভায় প্রশাসক ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদার করা, সেবার মান উন্নয়ন এবং নগরবাসীর দোরগোড়ায় কার্যকর সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জনসেবায় দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

এ সময় প্রতিটি ওয়ার্ডে পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণের আহ্বান জানান রাসিক প্রশাসক। নগরকে আরও সবুজ ও বাসযোগ্য করতে ওয়ার্ড সচিবদের সক্রিয় ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় রাসিক ওয়ার্ড সচিব এসোসিয়েশনের সভাপতি মো. আহাদ আলী, সাধারণ সম্পাদক মো. জুবায়ের হোসেনসহ সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডের সচিবরা উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারী ওয়ার্ড সচিবরা নাগরিক সেবা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরেন। তাদের বক্তব্য শোনার পর রাসিক প্রশাসক নগরবাসীর প্রত্যাশা পূরণে আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় ওয়ার্ডভিত্তিক সেবার মানোন্নয়ন এবং জনগণের সঙ্গে প্রশাসনের সেতুবন্ধন আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

You may also like

Leave a Comment

শিরোনাম: