আজ- , ,

রাজশাহীতে ট্রাফিক পুলিশের অভিযান, ৯১ মামলা ও ৮০ যানবাহন আটক

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মহানগরীতে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশেষ চেকপোস্ট ও অভিযান পরিচালনা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। অভিযানে ৬৩০টি যানবাহন পরীক্ষা করে আইন লঙ্ঘনের অভিযোগে ৯১টি মামলা দায়ের এবং ৮০টি যানবাহন আটক করা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আরএমপির ট্রাফিক বিভাগ ও ১২টি থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, ইজিবাইক, অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন তল্লাশি ও কাগজপত্র যাচাই করা হয়। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে এসব যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পাশাপাশি ৮০টি যানবাহন আটক করা হয়েছে।

সড়কে শৃঙ্খলা ফেরানো, যানজট কমানো, দুর্ঘটনা প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আরএমপি।

পুলিশের পক্ষ থেকে নগরবাসী ও চালকদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। নিরাপদ সড়ক গড়ে তুলতে পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি সচেতনভাবে চলাচলের অনুরোধও জানানো হয়েছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
23 November 2026

রাজশাহীতে ট্রাফিক পুলিশের অভিযান, ৯১ মামলা ও ৮০ যানবাহন আটক

www.prokashkal.com |
/Prokashkal