আজ- , ,

রাজশাহীতে মাদক সেবনের সরঞ্জামসহ দুই যুবক গ্রেপ্তার

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: 
রাজশাহী মহানগরীর তেরখাদিয়া মধ্যপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা-পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্থানীয় লোকজনের হাতে আটক হওয়ার পর তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন তেরখাদিয়া মধ্যপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে গোলাম রশিদ রুদ্র (২৪) এবং রাজনের ছেলে অন্তর (২১)। তাঁদের কাছ থেকে মাদক সেবনের কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) জানায়, গ্রেপ্তারের পর দুই যুবককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পরে গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র: রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
23 October 2026

রাজশাহীতে মাদক সেবনের সরঞ্জামসহ দুই যুবক গ্রেপ্তার

www.prokashkal.com |
/Prokashkal