আজ- বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে Political Science Football Mania: ফাইনালে Cicero Challengers ও Socrates Thunders

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে অনুষ্ঠিত প্রথম ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট “Political Science Football Mania – Season 1” এর ফাইনালে উঠেছে Socrates Thunders ও Cicero Challengers।

মঙ্গলবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত দুটি রোমাঞ্চকর সেমিফাইনালে নির্ধারিত হয় ফাইনালের দুই দল।

প্রথম সেমিফাইনালে দুর্দান্ত ফর্মে থাকা Socrates Thunders ৩–০ গোলে Aristotle Kings কে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে। পুরো ম্যাচজুড়ে দলীয় সমন্বয়, গতি ও নিখুঁত পাসে দর্শকদের মুগ্ধ করে তারা।

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে নাটকীয় এক লড়াইয়ে Cicero Challengers ৩–২ গোলে (টাইব্রেকারে) Machiavelli Knights–কে পরাজিত করে শিরোপা লড়াইয়ে জায়গা করে নেয়। ম্যাচটি ছিল উত্তেজনায় ভরপুর, যেখানে শেষ মুহূর্ত পর্যন্ত সমানে সমান লড়েছে উভয় দল।

ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার (৮ অক্টোবর) বিকেল ৩টায়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাঠে। ফাইনাল ঘিরে ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থী, শিক্ষক ও সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।

এই টুর্নামেন্টের আয়োজক ডি-এইড ক্লাব। ক্লাবটি শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, সৃজনশীলতা ও দলবদ্ধ চেতনা বিকাশে নিয়মিতভাবে বিভিন্ন আয়োজন করে থাকে।

You may also like

Leave a Comment

শিরোনাম: