আজ- সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজনীতি ছাত্রদল নেতার চিকিৎসা খোঁজখবর নিতে ঢাকার পঙ্গু হাসপাতালে মামুন-বিকুল

ছাত্রদল নেতার চিকিৎসা খোঁজখবর নিতে ঢাকার পঙ্গু হাসপাতালে মামুন-বিকুল

by Prokash Kal
২২২ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর চারঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাসান মোহাম্মদ আলী দলীয় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন। সোমবার গভীর রাতে তাকে রাজশাহী থেকে সংকটাপন্ন অবস্থায় ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

মঙ্গলবার রাত ৮টার দিকে হাসানের খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান খান মানিক, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামিম সরকার, সদস্য সচিব আলামিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বুলেটসহ একাধিক নেতৃবৃন্দ।

হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গোলাম মোস্তফা মামুন বলেন, “ছাত্রদল নেতা মোহাম্মদের ওপর হামলাটি ছিল পরিকল্পিত। গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের এভাবে দমন করার চেষ্টা চললেও আমরা কোনো অবস্থাতেই পিছপা হব না। ছাত্রদলের এই সাহসী নেতার দ্রুত আরোগ্য কামনা করছি এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল বলেন,”ছাত্র রাজনীতির মাঠে যারা আদর্শ ও দলীয় চেতনায় উজ্জীবিত, তাদের এভাবে হামলার শিকার হতে হচ্ছে-এটা অত্যন্ত দুঃখজনক। মোহাম্মদ শুধু ছাত্রদলের নেতা নয়, সে আমাদের পরিবারের একজন। আমরা তার পাশে আছি, থাকব।

নেতৃবৃন্দ এ সময় হাসানের চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত