আজ- শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের মানুষের মাথাপিছু আয় ২৮২০ ডলার

by Prokash Kal
১৩৭ views

প্রকাশকাল ডেস্ক:
দেশের মানুষের গড় মাথাপিছু আয় ২ হাজার ৮২০ ডলার। তবে ঢাকায় বসবাসরতদের মাথাপিছু আয় ৫১৬৩ ডলার। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) অর্থনৈতিক অবস্থার সূচকে এমন তথ্য উঠে এসেছে ।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর মতিঝিলে নিজ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য তুলে ধরে ব্যবসায়ীদের সংগঠনটি।

জরিপ উঠে আসে, জিডিপির ৪৬ শতাংশ ঢাকার অবদান। মোট কর্মসংস্থানে ৪০ শতাংশই রাজধানীতে। দেশে মোট জনসংখ্যার ১১ শতাংশের বেশি ঢাকায় বসবাস করে। যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ।

এতে আরও উঠে আসে, মোট রফতানির ৪০ শতাংশ ঢাকা থেকে হয়। ৩৬৫ প্রতিষ্ঠান মোট উৎপাদন খাতের ৫৬ শতাংশ নিয়ন্ত্রণ করছে। ২৮৯টি প্রতিষ্ঠানের দখলে সেবাখাত। এছাড়া, তৈরি পোশাকের ৫৮ শতাংশ ২১৪টি প্রতিষ্ঠানের দখলে।

You may also like

Leave a Comment

শিরোনাম: