2

আজ- শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Online bahis sektöründe yenilikçi bir vizyona sahip olan bahsegel fark yaratıyor.

Rulet, blackjack ve slot makineleriyle dolu bahsegel büyük ilgi görüyor.

OECD verilerine göre, online kumar oynayanların %42’si aynı zamanda e-spor bahisleriyle ilgilenmektedir; bahsegel giriş bu alanda aktif olarak hizmet verir.

Türk oyuncuların favori tercihlerinden biri de otomatik rulet oyunlarıdır; pinco giriş bunları 7/24 erişilebilir kılar.

Yatırım yapanlar için özel olarak hazırlanan bettilt giriş kampanyaları büyük ilgi görüyor.

Canlı oyun akışlarıyla gerçek bir bettilt deneyim sunan profesyonel bir platformdur.

Bahis dünyasındaki trendleri belirleyen bettilt lider konumda.

Statista verilerine göre 2024’te e-cüzdan ile yapılan bahis yatırımları toplam işlemlerin %46’sını oluşturmuştur; bu sistem pinco giriş’te aktif kullanılmaktadır.

Bahis sektöründe ortalama yaş 33 olarak belirlenmiştir ve bettilt giriş bu yaş grubuna yönelik içerikler üretmektedir.

নারী জাগরণে বেগম খালেদা জিয়া ছিলেন অনন্য মহীয়সী নারী: মিলন

by Prokash Kal
১৫৫ views

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের নারী জাগরণ ও ক্ষমতায়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বেগম রোকেয়ার পরবর্তী সময়ের এক মহীয়সী নারী হিসেবে অভিহিত করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নে নির্বাচনী গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।

মিলন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীদের উন্নয়ন ও অধিকার নিয়ে যে দূরদর্শী চিন্তাভাবনার সূচনা করেছিলেন, বেগম খালেদা জিয়া সেই আদর্শের ধারাবাহিকতা বজায় রেখে নারী ক্ষমতায়নকে আরও বেগবান করেছেন। তিনি নারী ও পুরুষকে আলাদাভাবে না দেখে জনগোষ্ঠীর সমান অংশ হিসেবে বিবেচনার ওপর গুরুত্ব দিয়েছিলেন।

তিনি আরও বলেন, এই লক্ষ্য বাস্তবায়নে বিএনপি নির্বাচনে অনেক নারীকে মনোনয়ন দিয়েছে এবং তারা সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে নারী জাগরণের ইতিহাসে একটি প্রভাবশালী অধ্যায় হিসেবে উল্লেখ করে মিলন দাবি করেন, তার নেতৃত্বেই দেশের রাজনীতিতে নারীদের অংশগ্রহণ আরও সুসংহত হয়েছে।

এ সময় জামায়াতে ইসলামীর সমালোচনা করে মিলন অভিযোগ করেন, দলটি নারীর প্রশ্নে ‘দ্বিমুখী নীতি’ অনুসরণ করে। ১৯৪৭ সালের দেশভাগ এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তাদের অবস্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমানে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যও করা হচ্ছে। তার দাবি, একদিকে নারী ক্ষমতায়নের কথা বলা হলেও বাস্তবে জামায়াত নির্বাচনে একজন নারী প্রার্থীও দেয়নি।

মিলন বলেন, বিএনপি নারীদের মূল্যায়ন ও পারদর্শিতার ভিত্তিতে রাজনৈতিক সুযোগ দেওয়ার বিষয়ে অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে তিনি নির্বাচনে অংশগ্রহণকারী সব পক্ষকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার, জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানি সুমন, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মাসুদুর রহমান সৌরভসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত