আজ- শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

পত্নীতলা বিজিবির অভিযানে শতাধিক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ৩

by Prokash Kal
১০৩ views

সাহিদ হাসান:

নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন এর সদস্যরা পৃথক তিনটি অভিযানে ১২৪ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন জনকে গ্রেফতার করেছে। এ সময় দুটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

 

গত ৬ ও ৭ নভেম্বর মধ্যরাতে পত্নীতলা ব্যাটালিয়নের বস্তাবর ও কালুপাড়া বিওপি সদস্যরা রূপনারায়নপুর, ঝারকুড়ি এবং মড়লই এলাকায় এসব বিশেষ অভিযান পরিচালনা করেন।

 

গ্রেফতারকৃতরা হলেন, মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. জিয়ারুল হক (৪০), মৃত ফজলুর রহমানের ছেলে মো. রবিউল ইসলাম (৪২), মৃত আশরাফুলের ছেলে মো. আমিনুল (৩৫)। তিনজনেরই বাড়ি ধামইরহাট উপজেলার বিভিন্ন গ্রামে।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত