আজ- মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী মেডিকেল কলেজে ড্যাবের দোয়া ও ইফতার মাহফিল

by Prokash Kal
২৬৭ views

নিজস্ব প্রতিবেদক:

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), রাজশাহী মেডিকেল কলেজ ও জেলা শাখার উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাবের কেন্দ্রীয় উপদেষ্টা ডাঃ মোঃ ওয়াসিম হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় সদস্য ডাঃ মোঃ মনোয়ার তারিক সাবুর। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ড্যাবের কেন্দ্রীয় সহ-সভাপতি ডাঃ মোঃ মোফাখখারুল ইসলাম ও ডাঃ এ কে এম গোলাম কিবরিয়া ডন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সম্মানিত কোষাধ্যক্ষ ডাঃ মোঃ মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ সুমন নাজমুল হোসেন, ড্যাবের সহ-সভাপতি অধ্যাপক ডাঃ মোস্তাক রহিম স্বপন, কেন্দ্রীয় সহ-সভাপতি ডাঃ হাসনুল আলম শামীম, কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক ডাঃ শাহ মোঃ শাহজাহান আলি, যুগ্ম মহাসচিব ডাঃ শহিদুল হক রাহাত, যুগ্ম মহাসচিব ডাঃ আতিকুর রহমান সুজন, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক ডাঃ বাছেদুর রহমান সোহেল, রাজশাহী সাংগঠনিক সম্পাদক ডাঃ আরাফাত রহমান পাভেল এবং সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ এস এম শাহরিয়ার রিজভী ও ডাঃ মোসলেহ উদ্দিন রাসেল।

এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক ডাঃ মইনুল ইসলাম রাব্বি, আন্তর্জাতিক সম্পাদক ডাঃ নাভিদ মোস্তাক, সহ ডক্টরস ওয়েলফেয়ার সম্পাদক ডাঃ নাজমুল আহমেদ রনি, কেন্দ্রীয় সদস্য ডাঃ এরশাদ আহসান সোহেল ও ডাঃ শহিদুল ইসলাম রবিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী ড্যাবের সদস্য ডাঃ আবুল হাসনাত ডাবলু, রামেক হাসপাতালের পেইন ক্লিনিকের সহকারী অধ্যাপক ও ইনচার্জ ডাঃ শেখ শামীম আহমেদ, চাপাইনবাবগঞ্জ ড্যাবের সভাপতি ডাঃ ময়েজ উদ্দিন ও সাধারণ সম্পাদক ডাঃ নাসির উদ্দিন, নাটোর ড্যাবের ডাঃ তৈমুর ও ডাঃ ফারজানা দৃষ্টি, পাবনা মেডিকেল কলেজ ড্যাবের ডাঃ খন্দকার মেহেদী ইবনে মুস্তফা, ডাঃ শামসুল আলম, ডাঃ মানিক ও ডাঃ তানিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ রইচ উদ্দিন ডন, অধ্যাপক ডাঃ মোঃ আবুল হাই, অধ্যাপক ডাঃ হেলাল, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, হাসপাতালের পরিচালক, বিভাগীয় পরিচালক, সিভিল সার্জনসহ রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক এবং চিকিৎসকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

You may also like

Leave a Comment

শিরোনাম: