আজ- , ,

ভাটায় না যাওয়ায় বাড়ি থেকে নারীকে তুলে নেওয়ার অভিযোগ

by Prokash Kal

  এম এ রশিদ, সাতক্ষীরা প্রতিনিধি:

​শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালি গ্রাম থেকে দীপালি রানী নামের এক নারীকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভাটার মিলের সরদার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি গ্রামের আমজাদ হোসেন বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, শ্রীফলকাটি গ্রামের ভাটার সরদার আমজাদ হোসেন কাছ থেকে ভাটায় যাওয়ার কথা বলে দাদন নেয়ার পরে। আজ ভাটায় না যাওয়ায় তার মাকে বাড়ি থেকে তুলে ভাটায় নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

​অভিযুক্ত দীপালি রানীর ভাই ভোলা নাথ বলেন, কিছুদিন আগে আমার ভাগ্নে জগত দেশকে টাকা দিয়েছিল আমজাদ সরদার সেই টাকা দিতে না পারায় তাকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায়। আমরা বিচার করে তাকে ছাড়িয়ে নিয়ে আসি। এবং তাকে পরবর্তীতে আর কোন টাকা পয়সা দিতে নিষেধ করি।

আমাদের কথা না শুনে পূজার আগে তাকে নাকি ভাটায় যাওয়ার জন্য দাদন দেয় ভাটার সরদার আমজাদ হোসেন। গত কাল দুর্গাপুজোর বিজয় দশমীতে আমার ভাগ্নে পূজা বিসর্জন দেখতে গেলে আর বাড়িতে ফিরে না আসায় আজ ভাটায় যাওয়ার ডেট থাকায় জগদীশ যেতে না পারায় আমজাদ সরদার আমার বোনকে সন্ধ্যা সাতটার দিকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায়।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে অভিযোগ জানালেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিকার পাওয়া যায়নি। ​এদিকে শ্যামনগর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, থানায় এসে সুনির্দিষ্ট তথ্যসহ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানার জন্য ভাটার সরদার আমজাদ হোসেনের বলেন, মা ছেলে দুইজন আমার কাছ থেকে ভাটায় যাবে বলে টাকা নিয়েছে মা রান্না করবে এবং ছেলে জোগাড়ি দেবে। ছেলে জগদীশ ভাটায় যাবে না বলে পালিয়ে গেছে সে কারণে ওর মা ও টাকা নিচে তাই মাকে নিয়ে যাচ্ছি। এটা কোন সমস্যা না। যদি কাজ না করতে পারলে বাড়ি ফিরিয়ে আনবো।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
22 October 2026

ভাটায় না যাওয়ায় বাড়ি থেকে নারীকে তুলে নেওয়ার অভিযোগ

www.prokashkal.com |
/Prokashkal