আজ- , ,

রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে তাৎক্ষণিক বদলি করা হয়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহী সফর শেষে শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে সামরিক বিমানে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে হাত মেলান।

প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী প্রটোকল ভেঙে ঝুঁকে এগিয়ে আসার চেষ্টা করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর পরপরই তাঁকে বদলি করা হয়।

শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে ঢাকার বাইরে পূজামণ্ডপ পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে ঢাকা থেকে সামরিক বিমানে রংপুরে যান প্রধানমন্ত্রী। পরে তিনি রাজশাহীতে আসেন। রাজশিয়ার কর্মসূচি শেষে রাতে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন তিনি।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
21 October 2026

রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ

www.prokashkal.com |
/Prokashkal