আজ- শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে কিশোর গ্যাংকে চাঁদা না দেওয়ায় সাংবাদিককে হত্যাচেষ্টা

by Prokash Kal
৫৭৭ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কোর্ট স্টেশন এলাকায় চাঁদা না দেওয়ায় এক সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মোঃ অকিউল ইসলাম পরশ (৩৫) কাশিয়াডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

সাংবাদিক পরশ ‘সনি বাংলার’ স্টাফ রিপোর্টার এবং আইন সুরক্ষা ফাউন্ডেশন (আসুফ) রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক।

অভিযোগ সূত্রে জানা যায়, কোর্ট স্টেশন এলাকায় দীর্ঘদিন ধরে রাশেদ, রাতুল, রাফি, টেরা সুজনসহ ৯ জনের একটি সংঘবদ্ধ চক্র মাদক ব্যবসা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। তারা ওই এলাকায় একটি কিশোর গ্যাং পরিচালনা করে আসছে।

অভিযোগে বলা হয়, গত ১২ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৭ মিনিটে রাশেদ নামের এক ব্যক্তি নিজেকে কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পরিচয় দিয়ে মোবাইল ফোনে অকিউল ইসলাম পরশকে কোর্ট স্টেশন মোড়ে অবস্থিত তার খড়ির আড়তের সামনে দেখা করতে বলেন।

পরে সন্ধ্যা ৮টার দিকে সেখানে গেলে অভিযুক্তরা আড়তের চারপাশে পাকা দেয়াল নির্মাণের জন্য চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে চলে যায়।

এর কিছুক্ষণ পর রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে কোর্ট স্টেশন মোড় সিএনজি স্ট্যান্ডের দিকে যাওয়ার সময় অভিযুক্ত রাশেদ, রাতুল ও রাফির নেতৃত্বে আরও ১০-১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও চাইনিজ কুড়াল নিয়ে তাকে ঘিরে ধরে হত্যার হুমকি দেয়।

এ বিষয়ে জানতে চাইলে কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ আলী জানান, অভিযোগের উপর আমার টিম কাজ করছে। তদন্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

You may also like

Leave a Comment

শিরোনাম: