
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২৪ জনকে গ্রেপ্তার করেছে।
বিশেষ অভিযানের অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুতর অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও আরএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে আরও ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত এই ২৩ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৭ জন, মাদক মামলার আসামি ৪ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ১২ জন রয়েছেন।
‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ এ গ্রেপ্তার আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো: সেলিম রেজা (৩২) কর্ণহার থানার বেজোড়া এলাকার মো: আব্দুল হামিদ-এর ছেলে।
গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
