আজ- সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ট্যাপেন্টাডলসহ ব্যবসায়ী গ্রেপ্তার

by Prokash Kal

প্রকাশকাল ডেস্ক:

রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী মহানগরীর কাটাখালি থানার শ্যামপুর (বালুরঘাট) গ্রামের মো: সোলাইমান আলীর ছেলে মো: সুজন আলী (২৯)।

রোববার (১ মার্চ) রাত সাড়ে ৯ টায় মতিহার থানার চর শ্যামপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ আসামি সুজনকে আটক করে।

গ্রেপ্তারকৃত আসামির দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও আসামি সুজনের বিরুদ্ধে আরএমপি’র কাটাখালী থানায় ১টি মাদক মামলাসহ মোট ২ টি মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: