আজ- বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, সড়ক ও আইল্যান্ড সংস্কার এবং সৌন্দর্যবর্ধন কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত নগর সভাকক্ষে আয়োজিত সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

সভায় রাসিক প্রশাসক মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা, সড়ক ও আইল্যান্ড সংস্কার এবং নগরীর সৌন্দর্যবর্ধনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন। পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় বাড়িয়ে নাগরিকদের চলাচল নির্বিঘ্ন রাখা এবং নগরীর সার্বিক পরিবেশ উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল তারেক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন ও নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান, সিটি হাসপাতালের ইনচার্জ ও আবাসিক চিকিৎসক ডা. তারিকুল ইসলাম বনি এবং স্বাস্থ্য কর্মকর্তা ডা. আয়েশা বেনজিরসহ রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

You may also like

Leave a Comment

শিরোনাম: