আজ- সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী রাজশাহীর গোরহাঙ্গা গোরস্থান মসজিদ কমিটির সদস্যদের সাথে মুসল্লিদের হট্টগোল

রাজশাহীর গোরহাঙ্গা গোরস্থান মসজিদ কমিটির সদস্যদের সাথে মুসল্লিদের হট্টগোল

by Prokash Kal
৫২৬ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর গোরহাঙ্গা গোরস্থান মসজিদে জুমার নামাজ শেষে মসজিদ কমিটি ও সাধারণ মুসল্লিদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩১ অক্টোবর) নির্ধারিত সময়ের আগেই নামাজ শুরু করা এবং নিয়মিত খতিবকে বাদ দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেদিন মসজিদ কমিটি নিয়মিত খতিবকে বাদ দিয়ে নতুন এক খতিবের মাধ্যমে জুমার নামাজ পরিচালনা করেন। কিন্তু নির্ধারিত সময়ের আগে নামাজ শুরু হওয়ায় অনেক মুসল্লি নামাজে অংশ নিতে পারেননি। বিষয়টি নিয়ে কয়েকজন মুসল্লি কমিটির সদস্যদের কাছে জানতে চাইলে উল্টো কমিটির কয়েকজন সদস্য তাদের ওপর চড়াও হন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছুক্ষণ হট্টগোলের সৃষ্টি হয়।

একাধিক মুসল্লি অভিযোগ করে বলেন, বর্তমান মসজিদ কমিটি জোর করে গঠন করা হয়েছে। তারা নামাজে অংশ নেয় না, মসজিদের কাজে দেখা যায় না। কোনো বিষয়ে যোগাযোগ করতে হলে খাদেমের মাধ্যমে কথা বলতে হয়। তাদেরকে কোনোদিন মসজিদে পাইনা আজকে পেয়ে সব বিষয় তুলে ধরি। পরবর্তীতে তারা আমাদের উপর চড়াও হন।

তারা আরও বলেন, মসজিদের মতো পবিত্র স্থানে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই নির্বাচনের মাধ্যমে প্রকৃত ধর্মপ্রাণ মুসল্লিদের নিয়ে নতুন কমিটি গঠন করা হোক।

এ সময় ক্ষুব্ধ মুসল্লিরা বর্তমান মসজিদ কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেন এবং শিগগিরই নতুন কমিটি গঠনের ঘোষণা দেন।

এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন কেটে দেন। সেক্রেটারি বলেন, অনেক লম্বা কথা মোবাইলে বলা যাবে না, সামনাসামনি আসেন।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঝামেলা হয়েছিল, আমরা পুলিশের গাড়ি পাঠিয়েছিলাম। এখন বিষয়টি মিটমাট হয়ে গেছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত