আজ- বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী রাজশাহী মহানগরীতে আওয়ামীলীগ ছাত্রলীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ২০ 

রাজশাহী মহানগরীতে আওয়ামীলীগ ছাত্রলীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ২০ 

by Prokash Kal
৪০০ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ২ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ২০ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ২ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১৮ জন গ্রেপ্তার হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৮ জন, মাদক মামলায় ৫ জন এবং অন্যান্য অপরাধে ৫ জন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত মো: আব্দুল খালেক (৮০) ও সাগর রেজা (২২)। আব্দুল খালেক রাজশাহী মহানগরীর মতিহার থানার ধরমপুর এলাকার মৃত ফয়েজ শেখের ছেলে। সে মহানগরীর মতিহার থানার ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও ছাত্রলীগ কর্মী সাগর রেজা চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার উদয়নগর এলাকার মো: আলমগীর রেজার ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত