আজ- সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী রাজশাহী মহানগরীতে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ২৯ 

রাজশাহী মহানগরীতে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ২৯ 

by Prokash Kal
৩৫৬ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৪ জনসহ অন্যান্য অভিযোগে মোট ২৯ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে অবৈধ প্রভাব বিস্তার, সন্ত্রাসী তৎপরতা ও চাঁদাবাজির অভিযোগে মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন এবং চাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ২৫ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১০ জন, মাদক সংশ্লিষ্ট মামলায় ৪ জন এবং অন্যান্য মামলায় ১১ জন রয়েছেন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত পংকজ কুমার (৩২), আমিনুল হক রাসেল (৪০), মো: রফিকুল ইসলাম রকি (৪১) ও মো: মেহেদী হাসান নাহিদ (১৭)। পংকজ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ষষ্ঠীতলা এলাকার অনীল চন্দ্রের ছেলে। সে আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, আওয়ামীলীগ কর্মী আমিনুল একই থানার রানীনগর এলাকার মো: রেজাউল হকের ছেলে, রফিকুল রাজপাড়া থানার মিঠুর মোড় এলাকার মৃত আ: হকের ছেলে এবং মেহেদী কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকার মো: বাবু হাসান ওরফে ঘুটু বাবুর ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত