আজ- রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে নবাগত ইউএনও’র সাথে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতবিনিময়

by Prokash Kal

মোঃ শাহান আলী, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি:

শাহজাদপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিনের সাথে সাংবাদিক, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ ও বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং উপজেলার সার্বিক উন্নয়ন নিয়ে মতামত তুলে ধরেন।

বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন (সবুজ), যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম (জাহিদ) প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন ঠান্ডু এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার সাহা বাণীসহ অন্যান্যরা।

অনুষ্ঠানের শুরুতেই শাহজাদপুর সাংবাদিক ফোরামের পক্ষ থেকে নবাগত ইউএনও সাবরিনা শারমিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভায় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। বিশেষ করে পৌর শহরের যানজট, করতোয়া নদীর দূষণ, কাপড়ের হাটের অব্যবস্থাপনা, গো-খাদ্যে ভেজাল, মাদক ও দুর্নীতির মতো গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

জবাবে ইউএনও সাবরিনা শারমিন বলেন, শাহজাদপুর একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ উপজেলা। সকলের সম্মিলিত সহযোগিতায় উপজেলার সমস্যাগুলো সমাধানে কাজ করা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যে তার গৃহীত উদ্যোগগুলো জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

You may also like

Leave a Comment

শিরোনাম: