আজ- , ,

চাঁপাইনবাবগঞ্জে ক/কটেল বি/স্ফোরণে কৃষকলীগ কর্মী নি/হত, আহত ৩

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক :

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে মো. টমাস আলী নামের এক কৃষক লীগ নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত তিনজন। 

বুধবার (২৫ নভেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা মাঠে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত টামস আলী একই উপজেলার বিশ্বনাথপুর লম্বাটোলা এলাকার মোস্তফা আলী ছেলে। তিনি শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের শ্রম বিষয়ক সম্পাদক ছিলেন।

বিকেলে পারচৌকা মাঠে ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস আলী গুরুতর আহত হয়ে মারা যান। এ সময় তার তিনজন সহযোগী গুরুতর আহত হযন বলে জানা গেছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে।

বিস্ফোরণের ঘটনায় অধিকতর তথ্য সংগ্রহ চলমান রয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
25 November 2026

চাঁপাইনবাবগঞ্জে ক/কটেল বি/স্ফোরণে কৃষকলীগ কর্মী নি/হত, আহত ৩

www.prokashkal.com |
/Prokashkal