আজ- মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ যুবক গ্রেপ্তার

by Prokash Kal
২২ views

নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ আলী হোসেন (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

শনিবার (৭ মার্চ) দিনগত রাত দেড়টার দিকে সদর থানার ১২ নম্বর চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মালবাগডাঙ্গা সোনাপট্টি এলাকায় তার নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আলী হোসেন ওই এলাকার এবরান আলীর ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল এলাকায় অভিযান চালায়। এ সময় আলী হোসেনের বাড়ি তল্লাশি করে একটি শপিং ব্যাগের ভেতর দুটি স্বচ্ছ পলিথিন প্যাকেটে রাখা প্রায় ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত