আজ- বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবির অভিযানে গোদাগাড়ীতে ভারতীয় মদ জব্দ

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি।

রোববার (৮ মার্চ) ভোরে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীন বিদিরপুর বিওপি’র একটি আভিযানিক দল গোদাগাড়ী থানার হরিসংকরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কবরস্থানের পাশে ওত পেতে থাকেন বিজিবি সদস্যরা। এ সময় এক ব্যক্তি সেখানে এসে পৌঁছালে তাকে ধাওয়া করা হয়। তবে তিনি সঙ্গে থাকা একটি বস্তা ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যান।

পরে বস্তাটি তল্লাশি করে ২৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মদ গোদাগাড়ী থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: