আজ- , ,

জোর করে জমি দখলের অভিযোগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর সাপাহার উপজেলার মিরা পাড়া গ্রামে দীর্ঘদিন যাবৎ দখলীয় সম্পত্তি থেকে উচ্ছেদ এবং ভয়ভীতি ও প্রাননাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে। সে উপজেলার গোয়ালা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি। এর প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন আব্দুর রউফ নামে এক ভূক্তোভোগী এ সময় উপস্থিত ছিলেন জমির মালিক জরিনা বেগম ।

রোববার (২১ ডিসেম্বর) রাজশাহী নগরীর বর্ণালীমোড় এলাকায় একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করেন ওই ভূক্তোভোগী।

ভুক্তভোগী আব্দুর রউফ অভিযোগ করে জানান, নওগাঁর সাপাহার উপজেলার মিরাপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী জরিনা বেগমের কাছ থেকে জমি ক্রয় করার পর তিনি আমাদের জমি বুঝিয়ে দেন।এরপর থেকে ওই জমি আমি ভোগদখল করে আসছি।কিন্তু হঠাৎ ২০২৪ সালের ১১ আগস্ট উপজেলার গোয়ালা ইউনিয়নের জামাল হোসেন ও জুয়েল রানা আমাকে জোরপূর্বক জমি থেকে উচ্ছেদ করে এবং প্রাননাশের হুমকি দেয়। অবশেষে আমি নিরুপায় হয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করি কিন্তু এখনো পর্যন্ত প্রতিকার পায়নি।

তিনি আরও বলেন, আমার কাছে বৈধ সকল কাগজপত্র থাকা সত্বেও অবৈধভাবে দখলকারীদের ভয়ে জমিতে উঠতে পারছিনা। এখনও প্রকাশ্যে জুয়েল আমাকে প্রতিনিয়ত প্রান নাশের হুমকি দিচ্ছে। আমার ক্রয়কৃত বৈধ জমি বুঝিয়ে দেওয়া এবং জীবনের নিরাপত্তা প্রদানে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে জমির মালিক জরিনা বেগম বলেন, আমার টাকার দরকার হওয়ায় আমি জমি আব্দুর রউফের কাছে বিক্রি করেছি কিন্তু আমার ছেলে ভয়ভীতি দেখিয়ে জোর করে জমি দখল করে রেখেছে। আব্দুর রউফকে জমিতে উঠতে দিচ্ছে না এবং ভয়ভীতি দেখাচ্ছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
21 December 2025

জোর করে জমি দখলের অভিযোগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

www.prokashkal.com |
/Prokashkal