আজ- শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

by Prokash Kal
৩০০ views

প্রকাশকাল ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে মারা গেছেন ৭ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৮২ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ হাজার ৪৪০ জন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ২৬৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকায় ১ হাজার ২৮৯ জন, বাকি ১ হাজার ৯৭৬ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।

You may also like

Leave a Comment

শিরোনাম: