আজ- বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

তানোরে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

by Prokash Kal
১৫০ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর তানোর উপজেলার জামিন সিদাইর স্কুলপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

মঙ্গলবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে মোঃ মনিরুল ইসলাম (২৮) কে আটক করে র‌্যাব।

র‌্যাব জানায়, এ সময় তার কাছ থেকে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২টি মোবাইল ফোন ও ৩টি সিমকার্ড জব্দ করা হয়।

গ্রেফতার মনিরুল দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে তানোরসহ রাজশাহীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল বলে জানিয়েছে র‌্যাব। এ ঘটনায় তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত