আজ- বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

by Prokash Kal
৩৩৭ views

নিজস্ব প্রতিবেদক:

নওগাঁর মহাদেবপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ভাইরাল করার চাঞ্চল্যকর মামলার অন্যতম আসামি দানেশ (৫০) কে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

সোমবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে মহাদেবপুরের বিনোদপুর এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ২নং আসামি দানেশকে আটক করে র‌্যাব। এর আগে ৮ আগস্ট মামলার প্রধান আসামি রিফাত গ্রেফতার হয়।

গ্রেফতার দানেশ মান্দা থানার মৃত তমিজ উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, ঘটনার পর ভিকটিমের পিতা মহাদেবপুর থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত দানেশকে মহাদেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: