
নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর মান্দা উপজেলায় অভিযান চালিয়ে ২৯৬ বোতল ফেন্সিডিল (এস্কাফ, ফেয়ারডিল ও ফেন্সিডিল)সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৮টায় রাজশাহী-মান্দা মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন নওগাঁ সদর উপজেলার চক তাতারু গ্রামের মৃত আত্মাব আলীর ছেলে মো. রেজাউল করিম (৪১) এবং পাননগা সর্দারপাড়া এলাকার মোঃ মোবারকের ছেলে মো. হাবিবুর রহমান (২০)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে নওগাঁর বিভিন্ন স্থানে বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
