
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ সপ্তমীতে পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলেখালি ভাই ভাই সংঘের সভাপতি কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য সার্ভেয়ার।
রোববার (১৮ অক্টোবর) দুর্গাপূজার সপ্তমীতে তিনি মুন্সিগঞ্জ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন এবং পূজারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলেখালি ভাই ভাই সংঘের সাধারণ সম্পাদক সাধন পরমান্যসহ অন্যরা।
এ সময় কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য সার্ভেয়ার বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীর ঐতিহ্য ও সম্প্রীতির অন্যতম উৎসব। এ উৎসব সবার মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করে। এই চেতনায় সবাইকে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, মুন্সিগঞ্জ ইউনিয়নের সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো উৎসব নির্বিঘ্নে উদ্যাপনে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
