আজ- শনিবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বর্ণ পদক অর্জন

by Prokash Kal
২২২ views

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পর্যায়ের ‘Innovation World Cup Bangladesh 2026 National Round’ প্রতিযোগিতায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের তিনটি দল স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক অর্জন করেছে।

আন্তর্জাতিক সংগঠন MIICA Malaysia এর অংশীদারিত্বে আয়োজিত এই প্রতিযোগিতাটি আয়োজন করে Dreams of Bangladesh (DoB)। দেশব্যাপী ৪০৫টি দলের মধ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের তিনটি দল শীর্ষে স্থান পায়।

গোল্ড মেডেলিস্ট হয়েছে Team BioLoop ফার্মেসি বিভাগের ফারহান ইবনে রফিক সিহাব ও মো. ইয়াসির আরাফাত এবং সিএসই বিভাগের মোসা. রুবাইয়া রায়হান পরিবেশবান্ধব উদ্ভাবনের জন্য এ পুরস্কার পেয়েছে।

সিলভার মেডেলিস্ট Team Ginger, নেতৃত্বে ছিলেন সিএসই বিভাগের মাহজাবিন মাহী প্রাপ্তি। সামাজিক সমস্যার টেকসই ডিজিটাল সমাধান তাদের প্রকল্পের মূল বিষয়।

ব্রোঞ্জ মেডেলিস্ট Team Ukil, নেতৃত্বে আইন বিভাগের জাকিরুল ইসলাম। ডিজিটাল আইনি সহায়তার উদ্ভাবনী ধারণার জন্য তারা এ পুরস্কার অর্জন করে।

তিনটি দলই এখন বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে আন্তর্জাতিক পর্বে ‘Innovation World Cup 2026 (International Round)’, যা ২৮-৩১ জানুয়ারি ইন্দোনেশিয়ায় বানডুংতে অনুষ্ঠিত হবে।

এই সাফল্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় পরিবার তিন দলকে অভিনন্দন জানিয়েছে এবং আন্তর্জাতিক পর্বে আরও সাফল্যের আশা প্রকাশ করেছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত