আজ- সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে অপারেশন ডেভিল হান্টে ৩ জনসহ গ্রেপ্তার ১৬

by Prokash Kal
১৫০ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের ৩ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১৬ জন গ্রেপ্তার হয়েছে।

 সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৩ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১৩ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৭ জন এবং অন্যান্য অপরাধে ৬ জন।

 অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃত মো: আ: রাজ্জাক (৫০), মো: মমিনুল ইসলাম (২৪) ও মো: তামিম রেজা (২১)। আওয়ামীলীগ কর্মী আ: রাজ্জাক রাজশাহী মহানগরীর কর্ণহার থানার দর্শনপাড়া এলাকার সামসুদ্দিনের ছেলে। মমিনুল ইসলাম এয়ারপোর্ট থানার বায়া বাজার এলাকার মৃত আ: ছাত্তারের ছেলে এবং ছাত্রলীগ কর্মী তামিম রেজা নওগাঁ জেলার পত্নিতলা থানার আমাইড় মৃধাপাড়া এলাকার মো: রমজান আলীর ছেলে।

 গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত