আজ- , ,

রাজশাহীতে ককটেল তৈরীর উপকরণ উদ্ধার করেছে র‌্যাব

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকা হতে ককটেল তৈরীর উপকরণ গান পাউডার ও কাঁচের গুড়া উদ্ধার করেছে র‌্যাব-৫।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০:৩০ মিনিটে গোদাগাড়ী থানার তালধারী এলাকায় অভিযান পরিচালনা করে এসব গান পাউডার ও কাঁচের গুড়া উদ্ধার করা হয়।

এসময় ৮ কেজি ৩৯০ গ্রাম গান পাউডার ও ১ কেজি ১৭০ গ্রাম কাঁচের গুড়া জব্দ করা হয়।

উদ্ধারকৃত আলামতসমূহ গোদাগাড়ী মডেল থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
01 March 2026

রাজশাহীতে ককটেল তৈরীর উপকরণ উদ্ধার করেছে র‌্যাব

www.prokashkal.com |
/Prokashkal