আজ- , ,

রাজশাহী জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অপরাধ পর্যালোচনা সভা

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহী জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণসভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজশাহী পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।

সভায় পুলিশ সদস্যদের কল্যাণ ও শৃঙ্খলা রক্ষা, জনবান্ধব পুলিশিং জোরদার এবং চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন পুলিশ সুপার।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
15 October 2026

রাজশাহী জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অপরাধ পর্যালোচনা সভা

www.prokashkal.com |
/Prokashkal