আজ- শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে অস্ত্র ও মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ: জড়িতদের শাস্তির দাবিতে র‌্যাব-৫ বরাবর অভিযোগ

by Prokash Kal
৩৪১ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে এক শিক্ষককে অস্ত্র ও মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে র‌্যাব-৫ বরাবর অভিযোগপত্র জমা দিয়েছেন শিক্ষক মজনু আহমেদ।

রোববার (২২ জুন) র‌্যাব-৫ রাজশাহীর কার্যালয়ে এই অভিযোগ পত্রটি জমা দেওয়া হয়। যার স্মারক নং ১৭৫। সেখানে শিক্ষক মজনু আহমেদ দাবি করেছেন, তিনি এটি পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার হয়েছেন।

গত ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে রাজশাহীর উপশহর মডেল প্রাইমারি স্কুল সংলগ্ন তিন রাস্তার মোড়ে র‌্যাব-৫ এর একটি টিম তার প্রাইভেট কার তল্লাশি করে এবং অস্ত্র ও মাদক উদ্ধারের অভিযোগে তাকে আটক করে। মজনু আহমেদ ও তার পরিবারের দাবি, শত্রুতার বশবর্তী হয়ে কেউ বা কারা তার গাড়িতে এসব অবৈধ জিনিস রেখে র‌্যাবকে মিথ্যা তথ্য দেয়।

মজনু আহমেদ আরও জানান, তিনি “সাগর সাইন্স একাডেমী” ছাড়াও যৌথভাবে “বর্ণমালা আদর্শ স্কুল এন্ড কলেজ” এবং “নর্থব্রিজ স্কুল” পরিচালনা করে আসছেন। “আমি একজন শিক্ষক, কখনও কোন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলাম না। আমার বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।”

তিনি অভিযোগ করেন, অভিযানে অংশগ্রহণকারী র‍্যাব সদস্য কর্পোরাল মোস্তাফিজ (আইডি: ২২০৫৫০২, মোবাইল: ০১৩০৯৪০৪৫৮৯) এর বিরুদ্ধে পূর্বেও ভুয়া অস্ত্র ও মাদক দিয়ে ফাঁসানোর একাধিক অভিযোগ রয়েছে। বর্তমানে মামলাটি রাজশাহীর বোয়ালিয়া থানায় তদন্তাধীন (মামলা নম্বর-১৩)।

অভিযোগকারীর দাবি, সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত সত্য উদঘাটিত হবে এবং তিনি ন্যায়বিচার পাবেন। তিনি আরও বলেন, “আমি ও আমার বৃদ্ধ মা-বাবা এই ঘটনায় চরম মানসিক ও সামাজিক সংকটে রয়েছি।”

এ বিষয়ে শিক্ষক মজনু আহমেদ বলেন, আমাকে যে ফাঁসানো হয়েছে এটির সুষ্ঠ তদন্তের জন্য আমি অভিযোগ করেছি। যদি সুষ্ঠ তদন্ত না হয় আমি শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলনে নামবো।

এ বিষয়ে জানতে চাইলে র‌্যাব-৫ জানায়, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্তের পর ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এটিতে একটু সময় লাগবে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত