আজ- মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে চাঁদা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১

by Prokash Kal
২৭৬ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে মোবাইল ফোনে চাঁদা দাবী ও ভয়ভীতি প্রদানের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট ও রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত মো: শহিদুল ইসলাম ওরফে টুটুল (৪৩) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

জানা যায়, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এ.বি.এম শরীফ উদ্দিনের কাছে গত ১৬ ও ১৭ ডিসেম্বর একাধিকবার একটি মোবাইল নম্বর থেকে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। কল দাতা নিজেকে একটি রাজনৈতিক সংগঠনের সক্রিয় কর্মী বলে পরিচয় দেয় এবং চাঁদার টাকা না দিলে তার বাড়ি ও গাড়ি পুড়িয়ে দেওয়ারও হুমকি দেয়। এ বিষয়ে তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চন্দ্রিমা থানায় একটি অভিযোগ করেন।

ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট এ বিষয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে আসামিকে শনাক্ত করে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সোয়া ৭ টায় আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট ও রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে আসামি শহিদুল ইসলামকে নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম রাজ্জাকের মোড় থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র চন্দ্রিমা থানায় মামলার রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: