আজ- বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ গ্রেফতার১

by Prokash Kal
২৪১ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর পবা থানার নওহাটা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৩৪ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

 বুধবার (১২ নভেম্বর) বিকেল ৫টা ৪৫ মিনিটে নওহাটা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আটক করা হয়। এসময় আজমালকে হাতেনাতে আটক করে তার কাছ থেকে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩৪ পিস ইয়াবা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ আজমাল (৪৭) মোহনপুর থানার তাহেরপুর পাকুড়িয়া এলাকার মৃত বাদশা আলীর ছেলে।

র‌্যাব জানায়, আজমাল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক রাজশাহী অঞ্চলে বিক্রি করে আসছিল।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত