আজ- বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে জজের বাসায় ঢুকে ছেলেকে কুপিয়ে হত্যা

by Prokash Kal
১৯৪ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে জজের বাসায় ঢুকে তাওসিফ রহমান সুমন (১৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে মহানগরীর ডাবতলার নিজ বাসায় এ ঘটনা ঘটে।

তাওসিফ রহমান সুমন রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে। সে নবম শ্রেণির ছাত্র বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ ঘটনায় বিচারকের স্ত্রী তাসমিন নাহারও জখম হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন।

মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানান, ঘটনার সঙ্গে জড়িত ঘাতক আহত হওয়ায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

পুলিশ জানিয়েছে, কারা কী কারণে এ হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশের গোয়েন্দা ইউনিট ও ক্রাইম সিন ইউনিট কাজ করছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: