আজ- বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার

by Prokash Kal
১৬৫ views

নিজস্ব প্রতিবেদক:

‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ সম্পর্কে সচেতনতা ও বাস্তবায়ন জোরদার করার লক্ষ্যে রাজশাহী কলেজ মিলনায়তনে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত এ সেমিনারে শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন অংশীজন অংশগ্রহণ করেন।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব ফারুক আহম্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মোঃ যহুর আলী, অধ্যক্ষ, রাজশাহী কলেজ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক, বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয় জনাব জহুরা সিকদার এবং অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) জনাব আফরোজা রহমান।

স্বাগত বক্তব্য রাখেন অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ ইব্রাহীম হোসেন। তিনি অধিদপ্তরের প্রধান কার্যক্রম ও ভোক্তা অধিকার রক্ষায় করণীয় বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

সেমিনারে উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) আফরোজা রহমান ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ বিষয়ে বিস্তারিত পাওয়ার পয়েন্ট উপস্থাপনা দেন। তিনি অভিযোগ দায়েরের পদ্ধতি, সময় ও আইনগত ধাপগুলো তুলে ধরেন।

মুক্ত আলোচনায় রাজশাহী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা ভোক্তা অধিকার বিষয়ক নানা প্রশ্ন ও মতামত তুলে ধরেন। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজশাহী শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন ভোক্তা অধিকার বাস্তবায়নে ক্যাবের ভূমিকা তুলে ধরেন।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন খাদ্যের নিরাপত্তা নিশ্চিতে তাদের কার্যক্রম তুলে ধরেন। বিএসটিআই পরিচালক জহুরা সিকদার ভোক্তা অধিদপ্তর, বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

প্রধান অতিথি ফারুক আহম্মেদ বলেন, ভোক্তা অধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টা জরুরি। অনেক অভিযোগ আইনের আওতায় না পড়ায় ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না তবে আইনকে আরও কার্যকর করতে সংশোধনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ যহুর আলী বলেন, উন্নত বিশ্বে যেখানে ব্যবসায়ীরা সচেতনভাবে ভোক্তাকে নিরুৎসাহিত করেন, সেখানে আমাদের ব্যবসায়ীদের আরও দায়িত্বশীল হতে হবে।

সেমিনার শেষে সকল অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।

You may also like

Leave a Comment

শিরোনাম: